নিখোঁজ মানিরুল ইসলাম মন্ডলের সন্ধান মিলল

মালঞ্চ বাজার এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম মন্ডল, পিতা – সফিকুল ইসলাম মন্ডল, যিনি গত ৪ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন, অবশেষে উদ্ধার হয়েছেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর জানা যায়, তাঁকে মাঠবাড়ি ইতভাটা এলাকার হাবিবুর রহমান ধালির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাটির পেছনে এক অবিশ্বাস্য কারণ সামনে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লুডু খেলায় পরাজিত হন মানিরুল। খেলায় হেরে তিনি প্রতিশ্রুতি দেন বিজয়ীকে বিরিয়ানি খাওয়ানোর। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন না করায়, ক্ষুব্ধ হয়ে হাবিবুর রহমান ধালি তাঁকে অপহরণ করে নিজ বাড়িতে আটকে রাখে।

প্রথমদিকে বিষয়টি রহস্যজনক মনে হলেও, শেষমেশ হাবিব বিরিয়ানি খাওয়ানোর আশ্বাস পাওয়ার পর মানিরুলকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং এত ছোট একটি বিষয়কে কেন্দ্র করে একজনকে অপহরণ করার ঘটনাকে অমানবিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *